
স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, সমাজসেবক, সাংবাদিক ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক অনুপম রায়, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আফতাব উদ্দিন, হাজী আজহার আলী, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net