জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন আন্ত: ক্রীড়া ফুটবল প্রতিযোগীতা উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পেটনার মাঠে খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্হিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হরুনুর রশিদ দুলাল।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোল্লা মনির হোসেন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগীতার আয়োজক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ মিয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউপির ১, ২, ৩, নং সংরক্ষিত আসনের সদস্য আনোয়ারা বেগম, ৪, ৫, ৬ নং ওর্য়াডের সংরক্ষিত আসনের সদস্য আনোয়ারা খাতুন, ৭, ৮, ৯ নং সংরক্ষিত আসনের সদস্য প্রতিমা রানী দেবী, ওয়ার্ড সদস্য ও পেনেল চেয়ারম্যান আব্দুস সাত্তার, সদস্য গোলাপ মিয়া, ইদন মিয়া, আব্দুল হক, আব্দুল লতিফ, রাখাব উদ্দিন সোহেল, তিতু মিয়া,মুুজিবুর রহমান, এমদাদুল হক, বাদাঘাট দক্ষিণ ইউনিয় পরিষদের সচিব ফুলেন সুত্রধর, হাজী আব্দুল বাছিত, যুবদল নেতা সেলিম আহমেদ প্রমুখ।
খেলায় ২ নং ওয়ার্ড ৪ নং ওয়ার্ডের ফুটবল দলকে ২-০শূন্য গোলে পারজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন আহমেদ ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net