সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইয়ুথ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও ঝুড়ি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজে ওই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইয়ুথ ইউনিটের কো অডিনেটর জাহাঙ্গীর আলম। যুগ্ন কো অডিনেটর রাহুল চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আব্দুল কাদির, রফিকুজ্জামান, মীর মোশারফ হোসেন, শহীদুল ইসলাম, আবু তৌহিদ জুয়েল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইয়ুথ ইউনিটের কোষাধ্যক্ষ স্বর্ণা দে, তামিম আহমেদ চৌধুরী, তাহেরা বেগম, শাখি, শারমিন, কবিতা, সামাদ, রফিকুল, লাকী আক্তার প্রমুখ। আলোচনা সভার শেষে ডিগ্রী কলেজের প্রতিটি কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ইয়ুথদের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষের অর্থায়নে ঝুড়ি স্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net