স্টাফ রিপোর্টার::
দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে পতাকা মিছিল করেছে জেলা যুবলীগ। সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স চত্বর থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আবাবিল নূর, জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য রনজিত চৌধুরী রাজন, জেলা যুবলীগ নেতা সবুজ দাস, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহছানুজ্জামান উজ্জ্বল, পৌর যুবলীগ সদস্য হাসানুজ্জামান ইস্পাহানী প্রমুখ।
বক্তারা জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তিকে রূখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net