স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলা আ.লীগের সম্মেলন ১০ নভেম্বর অনুষ্টিত হওয়ার কথা ছিল। কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবীর কারণে এ উপজেলার সম্মেলন সাময়িক স্থগিত করেছে জেলা আ.লীগ। বৃহষ্পতিবার রাতে জেলা আ.লীগের সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিগ্রই তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বৃহষ্পতিবার রাতে জেলা আ.লীগ সভাপতি মতিউর রহমানের বাসভবনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য দেন সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।
ধর্মপাশা আ.লীগের সম্মেলন সাময়িক স্থগিতের কথা স্বীকার করেছেন দফতর সম্পাদক নূরে আলম সিদ্দবকী উজ্জ্বল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net