তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুগড় ঢাকার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে এ বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগীতার পুর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান উদ্দিন,জয়নাল আবেদীন কলেজ প্রভাষক হায়দার আলী,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,বাদাঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার প্রমুখ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net