দিরাই প্রতিনিধি::
জরুরী প্রসূতিসেবায় সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নিকট থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান। এই অর্জনকে হাসপাতালের চিকিৎসক, মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত চেষ্টার ফলাফল অভিহিত করে ডাঃ মাহবুবুর রহমান বলেন, নারীদের গর্ভকালীন পরিচর্যা, পরামর্শ প্রদান, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, স্বাভাবিক প্রসব, জটিল রোগীর চিকিৎসার জন্য উপযুক্ত স্থানে স্থানান্তর বিষয়ে ২০১৮ সালের কার্যক্রমে ভালো করায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কৃতিত্ব অর্জন করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net