বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ পৌর শহরে ৫৫ পিস ইয়াবাসহ উবিয়া মোবারক নাবিল নামক এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে সে চিহ্নিত ইয়াবা সেবনকারী ও কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ নানা অভিযোগ রয়েছে। সুমন নামের তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নাবিল ও তার সহযোগীকে শহরের পৌর শহরের কালিবাড়িস্থ মিনি মার্কেটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫৫ পিয়াস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই আমিনুলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় নাবিলের সহযোগী বাধনপাড়া এলাকার সুমন নামের আরেকজনকেও গ্রেপ্তার করা হয়। নাবিল শহরের নতুনপাড়া এলাকার সৈয়দুর রহমানের ছেলে।
এসআই আমিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাবিলসহ দ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net