স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ ২০১৫-২০১৬ অর্থ বছরে জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানীত হয়েছেন। বুধবার সকালে সিলেট সরকারি অডিটোরিয়ামে মাহমুদুস সামাদ চৌধুরী শ্রেষ্ট করদাতার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ নিয়ে তিনি টানা ৬বার জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন।
সজীব রঞ্জন দাশের পক্ষে তার বড় ভাই সিলেট মনীপুরী, প্রান্ত-প্রত্যয় শাড়িঘরের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মিহির রঞ্জন দাশ ক্রেস্ট গ্রহণ করেন। উল্লেখ্য এ নিয়ে টানা ৬ বার সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ করতদাতা হিসেবে সম্মানীত হলেন সজীব রঞ্জন দাশ। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। তাছাড়া খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রেও তিনি বিশেষ অবদান রাখছেন।
সজীব রঞ্জন দাশ টানা ৬বার সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননাপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net