তাহিরপুর প্রতিনিধি::
বঙ্গবন্ধুর কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরতœ শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীর আয়োজনে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ১৩টি বৃক্ষ রোপন করা হয়েছে।
“শুভ শুভ শুভ দিন-শেখ হাসিনার জন্মদিন” স্লোগাণে স্লোগাণে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা বৃক্ষরোপন করেন। কর্মসূচিতে অংশগ্রহন করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,আশ্রাউজ্জামান ইমন,রাজন চন্দ ,মোনায়েম শরীফ, জাহিদ হাসান রুবেল,লিমন মিয়া,পারভেজ আহমেদ, রকিবুর রহমান,মতিন মিয়া,সৈকত দে,জুয়েল আহমেদ,শুভ আহমেদ প্রমুখ।
দেশরতœ শেখ হাসিনার জন্মদিনে বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে এ সময় উৎসাহ উদ্দীপনা নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হেসেন,সিনিয়র সহকারি শিক্ষক এ এইচ এম লিয়াকত,সহকারি শিক্ষক সুলেমান হুসেন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দরা কর্মসূচিতে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net