স্টাফ রিপোর্টার::
দেশের রপ্তানী বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি (কমার্শিয়াল ইমপর্টেন্ট পার্সন-২০১৭) নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক, সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ। গত গত ১৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের সিআইপি তালিকা প্রকাশ করে। রাষ্ট্রপতির নির্দেশে সিআইপি তালিকাটি প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তফা জামাল।
উল্লেখ্য সিআইপিরা বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। যার মাধ্যমে স্টিকারযুক্ত গাড়িতে সচিবালয়ে প্রবেশ, বিমান বন্ধর ও বিদেশ ভ্রমণে বিশেষ সুবিদাসহ দেশেও বিশেষ সম্মান পেয়ে থাকেন তারা।
সজীব রঞ্জন দাশ সিআইপি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।
সজীব রঞ্জন দাশ দেশের কল্যাণ ও অগ্রযাত্রায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একজন কর্মী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net