তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম এলাকার বাদাঘাট, বালিজুরী ও সদর ইউনিয়নের ১০টি উচ্চ বিদ্যালয় ও ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আকিকুর রেজা খান, তাহিরপুর থানা প্রতিনিধি, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন, বালিজুরি ইউপি প্রতিনিধি এবং তাহিরপুর প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ। বিতরন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাহিরপুর এপি ম্যানেজার মি: বিভুদান বিশ্বাস।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক মন্ডলীর প্রতি অনুরোধ করেন। বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সেবা কাজের প্রসংশা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net