বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ১১ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও পৌর এলাকার পাড়া মহল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা কার্যক্রম পরিচালনা করেন।
সকাল ১০টায় শহরের উকিলপাড়াস্থ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর এলাকায় পৌর মেয়রের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা শহরের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক। তিনি জেল রোড, কিচেন মার্কেট ও উকিলপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের সঙ্গে ডেঙ্গু বিষয়ে মতবিনিময় করেন। জেলা শহরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুনুর রশিদ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net