স্টাফ রিপোর্টার::
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৩০ জুলাই ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন কমিটির অনুমোদন দেন। কমিটির অনুমোদনপত্রে জেলার প্রতিটি উপজেলা ও কলেজে এই কমিটি গঠনেরও জন্যও নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান শিবলু আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান মো. নাজমুল হক। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সুনামগঞ্জ কমিটিতে ২২ জন বিশিষ্টদের উপদেষ্টা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net