স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় ১৫ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনয়িনের দাতিয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ধর্মপাশা পূর্ব বাজারের ইউএস প্লাজার ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইউ এস প্লাজার একটি কক্ষে আফসার উদ্দিন ওরফে আফসু কে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।এ ঘটনায় এসআই আ. আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net