1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

জেলা পুলিশের উদ্যোগে সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯, ১১.৫৩ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ :
হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের বন্যা দুর্গত ৬ শতাধিক পরিবারের মধ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও তাহিরপুর থানা পুলিশের সার্বিক সহযোগীতায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়েরর উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর, গোলাবাড়ী, আলমপুর, মুজরাই, ছিড়ারগাও, ছিলানিতাহিরপুর, ইসলামপুর, মন্দিয়াতা, ম্ইুয়াজুরী, কামালপুর ১০টি গ্রামে মোট ৬শতাধিক পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ২কেজি চিড়া, কেজি গুড়, কেজি মসুর ডাল, কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন তেল, আধা কেজি রসুন, ৩কেজি করে আলু বিতরণ করেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। মন্দিয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিশেষ শাখার ডিআইও (২) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. আমির উদ্দিন, এএসআই আবু মুসা, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, রাজন চন্দ, সাজ্জাদ হোসেন শাহ্, আবুল কাসেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমি জানি হাওর পাড়ের মানুষ দুর্যোগ মোকাবেলা করতে পারে সাহসিকতার সাথে, আমি নিজের চোখে দেখে গেলাম হাওরপাড়ের মানুষের দুর্ভোগের দৃশ্য। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দিয়েছি তা প্রয়োজনের তুলনায় খুবই কম, আমি মন্ত্রী মহোদয়, জেলা প্রসাশসকসহ সংশিষ্ট সকলের সঙ্গে কথা বলে আপনাদের দুর্যোগের কথা জানাবো। যাতে করে আপনাদের ত্রাণের পরিমাণ আরো বৃদ্ধি করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!