1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মালি, বাবুর্চি, ড্রাইভার দিয়ে হজে চিকিৎসক সহায়ক দল কেন?: সংসদে পীর মিসবাহ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুলাই, ২০১৯, ৬.৩৭ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চিকিৎসক দলের সহায়তায় যথাযথ ব্যক্তিদের না পাঠিয়ে গাড়ি চালক, মালি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের কেন পাঠানো হচ্ছে, জাতীয় সংসদে সে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। তিনি এ বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর বিবৃতি দাবি করেন।
গাড়িচালক, মালি, জনসংযোগ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ১১৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী সৌদি আরবে যাচ্ছেন হজ চিকিৎসক দলকে সহায়তা দিতে। কিন্তু কয়েকজন ছাড়া এই চিকিৎসক-সহায়ক দলের বাকিদের কারও এ ধরনের কাজের অভিজ্ঞতা নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এই ঘটনার সমালোচনা করেন পীর ফজলুর রহমান। তিনি বলেন, হাসপাতালে যারা কাজ করেন চিকিৎসকদের সহায়তায় তাঁদের পাঠানোর কথা। কিন্তু পাঠানো হচ্ছে মালি, গাড়ি চালক, জনসংযোগ কর্মকর্তা, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা। মাত্র দুজন আছেন স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত। ধর্ম প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করে পীর ফজলুর রহমান বলেন, ‘এদের সৌদি আরব পাঠানোর কারণ কি? তাঁদের কী কারণে, কেন পাঠানো হচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই?’
পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!