1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে পবার মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০১৯, ১২.০৬ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে পাড় কাটা ও অবৈধ বোমা মেশিন বন্ধ করা এবং অবৈধ ইজারা, দখল ও দূষণ বাতিলের দাবিতে সোমবার তাহিরপুরে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। সোমবার দুপুরে তাহিরপুর বাজারে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুরের রুপসী নদী যাদুকাটায় নদীর পাড় কাটার কারণে কয়েকটি গ্রাম হুমকির মুখে। বড় বড় গর্ত খুড়ে বালি সরিয়ে বালি পাথর উত্তোলন করায় জনজীবন হুমকির সম্মুখীন। ঘনঘন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র। পর্যটকদের কাছে আকর্ষণীয় এই কাছে আকর্ষণীয় এই নদীতে পরিবেশ দূষণের কারনে পর্যটকরা বিমুখ হচ্ছেন। পার্শ্ববর্তী কয়েকটি হাওরেও বিরূপ প্রভাব পড়ছে। এভাবে চলতে দেওয়া যায় না। তারা অবিলম্বে এ পরিবেশ দূষণ বন্ধ করার দাবী জানান। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর কেন্দ্রীয় সভাপতি মো: নাসির উদ্দিন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!