1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

বিচারকদের নামের আগে ‘ডক্টর’ ‘ব্যারিস্টার’ পদবি ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুলাই, ২০১৯, ৯.৪৮ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নিম্ন আদালতের জজ বা ম্যাজিস্ট্রেটদের নামের আগে ‘ডক্টর’, ‘ব্যারিস্টার’ বা অন্য কোনও পদবি না লেখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এ সময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। পরে তিনি বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। আজ (রবিবার) ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান—বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন—নিম্ন আদালতের কোনও বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনও পদবি লিখতে পারবেন না।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!