স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
তাহিরপুরের রিক্তা আক্তার নামের এক ২৩ বছরের তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জ তাহিরপুর উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং কান্দা হাটি গ্রামে বাবার বাড়ি থেকে রবিবার সকালে রিক্তা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্যমতে শনিবার গভির রাত ৩ ঘটিকার সময় হাও মাও শব্দ শোনে পাশের লোক জন এসে দেখে রিক্তা আক্তার ঝুলন্ত অবস্তা ঝুলে আছে,তারা তারা হুরে করে বাচানোর জন্য পাড়ার সকলে নিছে নামিয়ে পানি দিতে থাকে পরে স্তানীয় চিকিসক মৃত ঘোষনা করে
পরে পুলিশে খবর দিলে সকাল বেলা এস আই হুমায়ুনের নেতৃত্বে কয়েক জন পুলিশ সদস্য এসে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগন্জ মর্গে পাঠান।
তাহিরপুর থানার এস আই হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করে।তিনি আর বলেন এই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।