1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

ছাতকে ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯, ২.০৬ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। র‌্যাব-৯ এর সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন আইসক্রিম কারখানা ও বেকারি থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সুনামগঞ্জ র‌্যাব-৯ এর এএসপি আব্দুল খালেক। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে ছাতক শহরের বাগদাদ বেকারি থেকে ৪০ হাজার টাকা, ও ঢাকা রয়েল বেকারি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নকল মনোগ্রাম ব্যবহার করে ও নোংড়া পরিবেশে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে চাইপাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে ২০ হাজার টাকা এবং বিষাক্ত কেমিকেল ও রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করার অপরাধে তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরি থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন ছাড়াও র‌্যাব-৯ এর প্রাণকৃষ্ণ, জসিম উদ্দিন, রফিক আহমদসহ র‌্যাব সদস্যবৃন্দ ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!