1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

চোরাই মোটরসাইকেল উদ্ধার : চোর আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯, ১০.৩৬ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আলী আকবর তপু মিয়া (২২)। সে সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামের মৃত টিপু মিয়ার পুত্র। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর কাষ্টঘর রাস্তার প্রবেশ মুখ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার এসআই মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধিন আনোয়ারপুর বাজার থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় আটক মো. আলী আকবর তপু মিয়া গত ১ জুলাই সে নগরীর জামতলাস্থ সপ্তদীপা ৯ নং বাসা থেকে গ্রিল কেটে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন মোটরসাইকেলের মালিক অশীষ কুমার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!