1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

জগন্নাথপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০১৯, ৪.০৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী দারুল উলূম মাদ্রাসার ১০ শ্রেণীর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আলমগীর হোসেন (২৬) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও মাদ্রাসা সুত্রে জানা যায়, পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে আলমগীর হোসেন পাটলী দারুল উলূম মাদ্রাসার বাবুর্চির কাজ করত। মাদ্রাসার একটি কক্ষে রাত্রিযাপন করে আসছিল সে। অন্যান্যো দিনের মতো শনিবার রাতের খাওয়া দাওয়া শেষ মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতে চলে যায়। গতকাল সকাল ৯ টার দিকে মাদ্রাসার দশম শ্রেণী কক্ষের তীরের সঙ্গে গলায় দরি পেচিঁয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃতে্যুর সঠিক কারণ জানা যাবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!