স্টাফ রিপোর্টার::
জেল হত্যা দিবস পালন ও জাতীয় চার নেতা স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহষ্পতিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা মাহফিলে জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের, মো. বুরহান উদ্দিন, মখলিছ রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় চার নেতার ত্যাগ ও আদর্শ বুকে ধারণ করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net