1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১০.৩৯ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিনাশুল্কে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কয়লা সহ প্রায় পৌণে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
মঙ্গলবার জব্দতালিকা শেষে এসব ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়েছে। মঙ্গলবার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহদল দল সোমবার রাতে সীমান্তের বাঁশতলা এলাকা থেকে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা ট্রলার বোঝাই ৬০০ কেজি চোরাই কয়লার চালান আটক করে।
একই রাতে উপজেলার চাঁনপুর বিওপির বিজিবি টহল দল অপর এক অভিযানে সীমান্তবর্তী রাজাই গ্রাম থেকে ৪২০০ প্যাকেট ( ১ লাখ ৫ হাজার শলাকা) ভারতীয় নাসির বিড়ি আটক করে। এর পুর্বে রোববার রাতে একই এলাকা থেকে চাঁনপুর বিওপির টহল দল ৪ হাজার প্যাকেট ( ১লা লাখ শলাকা) ভারতীয় নাসির বিড়ি আটক করে।
উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সোমবার ভোররাতে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা বড়ছড়া শুল্ক ষ্টেশন থেকে ৪ হাজার ৫০০ কেজি কয়লা আটক করে।
মঙ্গলবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, জব্দকৃত কয়লা,বিড়ি,ইঞ্জিন চালিত ট্রলার সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে জমাদেয়া হয়েছে।, এসব জব্দকৃত ভারতীয় চোরাই মালামালের মুল্য প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হতে পারে বলে জানান বিজিবি অধিনায়ক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!