হাওর ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে। এ দুর্ঘটনার কারণে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net