1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছোট কর্তা নিল ঘুষ, বড় কর্তা করলেন উচ্ছেদ !

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০১৬, ১.৫৪ এএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি :

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারির বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র নিকট এক ভূক্তভোগী লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, ওই ইউনিয়নের রানীগঞ্জ বাজারের নিকটস্থ ইসলামপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ৩ শতক সরকারি ভূমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। বর্নিত ভূমি সরকারী বিধি মোতাবেক বন্দোবস্ত পাওয়ায় জন্য তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসীলদার) কৃষ্ণ কান্ত দাস নিকট গেলে ৫০ হাজার টাকা লাগবে বলে তহশীলদার তাকে জানান। আলাপ আলোচনার মাধ্যমে সিন্ধান্ত হয় প্রথমে ২০ হাজার টাকা পরে ৩০ হাজার টাকা নিতে হবে। কথা অনুয়ায়ী তিনি প্রথমে ১৫ হাজার টাকা তহসীলদার কৃষ্ণ কান্ত দাস কে প্রদান করেন। তখন  তহসীলদার তাকে বলেন সরকারী বন্দোবস্তের নিয়ম অনুয়ায়ী ওই ভূমিতে গৃহ নির্মান করার জন্য। তার কথা অনুসারে তিনি গৃহ নির্মান শুরু করলে কাজ শেষ পর্যায়ে হঠাৎ গত ৩০ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ঘটনাস্থলে পৌছে নির্মানকৃত ঘরটি ভেঙ্গে দেন। এতে তার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান জানান, অবৈধভাবে সরকারী জায়গায় স্থাপনা নির্মানের কারনে তা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় তহশীলদারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের একটি লিখিত অনুলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, লিখিত অভিযোগ এখনো পাইনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!