1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সড়ক নৈরাজ্যের প্রতিবাদে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে যাত্রী অধিকার আন্দোলনের মতবিনিময় শুক্রবার

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০১৯, ৩.৪৪ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসির উন্নত বাস আরো বৃদ্ধি, ভাড়া কমানো ও উন্নত যাত্রীসেবার দাবিতে যাত্রী অধিকার আন্দোলন আগামী ২১ জুন শুক্রবার বিকেল তিনটায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সঙ্গে মতবিনিময় করবে। শান্তিগঞ্জস্থ মন্ত্রীর হিজল বাসভবনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। পরে শান্তিগঞ্জ পয়েন্টে একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
যাত্রী অধিকার আন্দোলনের সদস্য সচিব এডভোকেট বোরহান উদ্দিন দোলন জানান, আমরা নিরাপদ ও উন্নত সেবা চাই। কিন্তু আমাদের জিম্মি করে পরিবহন মালিক-শ্রমিকরা সুনামগঞ্জ সিলেট সড়কে দীর্ঘদিন ধরে অরাজকতা সৃষ্টি করেছে। যাত্রীসেবার কথা বিবেচনা করে সরকার বিআরটিসি বাস চালু করলেও একটি মহল সরকারি এই সিদ্ধান্তের বিরোধীতা করেই ক্ষান্ত হয়নি হুমকি দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, জনগণকে জিম্মি করে আর কিছু করা যাবেনা। স্বতস্ফুর্ত জনগণ রাস্তায় নেমে এসে স্বেচ্ছায় প্রতিবাদী কর্মসূচি পালন করছে। জনগণের পক্ষ থেকে আমরা সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসির বাস বৃদ্ধি, লক্করঝক্কর বাস তুলে নিয়ে উন্নত বাসে সেবাপ্রদানসহ বিভিন্ন দাবিতে মন্ত্রী মহোদয়ের সঙ্গে মতবিনিময় করে এসব দাবিতে স্মারকলিপিও প্রদান করব। আমরা যাত্রীদের পক্ষে ন্যায়সঙ্গত আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠা করতে চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!