1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

গুলশান ও শোলাকিয়া হামলার ঘটনায় হেফাজত চুপ কেন? আইজিপির প্রশ্ন

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০১৬, ৬.১৮ পিএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় হেফাজতে ইসলাম চুপ কেন জানতে চেয়েছেন পুলিশের আইজিপি। তিনি বলেন, “আপনারা নীরব কেন, জঙ্গিদের বিরুদ্ধে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না?”

“যদি আপনারা নীরব থাকেন তাহলে জঙ্গিবাদের প্রতি আপনাদের সমর্থন প্রমাণ করে?”

শোলাকিয়া নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে শনিবার বিকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনে এক সভায় এ কথা বলেন আইজিপি।

গত বৃহস্পতিবার শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত শুরুর আগ মুহূর্তে ঈদগাহের কাছেই কাছে পুলিশের উপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক গৃহবধূ।

তার আগের শুক্রবার ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়।

জঙ্গিবাদকে জাতীয় সমস্যা উল্লেখ করে শহীদুল হক বলেন, জঙ্গিরা ইসলামের শক্র, মানবতার শত্রু। তারা বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো অকার্যকর রাষ্ট্র পরিণত করার অপতৎপরতা চালাচ্ছে।

জঙ্গি কবল থেকে সন্তানদের রক্ষা করতে হবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান আইজিপি।
এর আগে শোলাকিয়া পরিদর্শনের পর শহীদুল হক সাংবাদিকদের বলেন, “গুলশানে যারা হামলা করেছে, তারাই শোলাকিয়ায় হামলা চালিয়েছে, তারা জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য।”

হলি আর্টিজানে হামলার দায়িত্ব স্বীকার করে আইএসের নামে ইন্টারনেটে বার্তা এলেও তা নাকচ করে আইজিপি শহীদুল তখনও বলেছিলেন, জেএমবিই এই হামলা চালিয়েছে।

শোলাকিয়ার ঘটনায় এখনও কোনো বার্তার খবর না আসার মধ্যেই তিনি বাংলাদেশে এক যুগ আগে নিষিদ্ধ সংগঠনটিকেই দায়ী করেছেন।

আইজিপির সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, কিশোগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা।

Source: Bdnews24.com


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!