স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এর “গ” বিভাগ তবলায় প্রথম স্থান অর্জনকারী অরিজিত ঘোষ চৌধুরী পুরষ্কার নিয়ে জেলা প্রশাসকের দেখা করে কতৃজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় অরিজিত ঘোষ চৌধুরীর সঙ্গে তার বাবা মাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কার্যালয়ে গিয়ে এই মেধাবী কিশোর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ অরিজিতের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তাকে সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net