1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

রবিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময়

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুন, ২০১৯, ১০.০৯ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কাল (১৬ জুন) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরিতে পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে জরুরি মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষজনকে এই নৈরাজ্যের প্রতিবাদে অংশ নিয়ে সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। সভায় সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালু অব্যাহত, বাসের মান বৃদ্ধিকরণ, বিআরটিসির আরো উন্নত বাস নামানোর দাবি জানানো হবে। পাশাপাশি বিআরটিসি বাস চালুর প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের অনৈতিক পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস নামানোর প্রতিবাদে আগামী ২৪ জুন সিলেট বিভাগ ও ভ্রাম্মণবাড়িয়ায় পরিবহন মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে হয়ে ওঠেছেন সাধারণ জনতা। বিভিন্ন স্থানে পরিবহন মালিক শ্রমিকদের নৈরাজ্যের প্রতিবাদে সভা, মতবিনিময়সহ কর্মসূচি পালিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। পরিবহন মালিক শ্রমিকদের প্রতিরোধের ডাক দিয়েছেন সর্বস্তরের মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!