হাওর ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকের বুড়াইরগাও অরুণোদয় গুচ্ছগ্রাম পরিদর্শন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় তালের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় তিনি ভরেরগাঁও (বুড়াইরগাঁও) অরুণোদয় গুচ্ছগ্রামের ২৬টি পরিবারের সদস্যদের সাথে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির বিষয়ে অবহিত করেন এবং প্রত্যেক পরিবারকে তাল গাছের চারা প্রদান করেন। এরপর তিনি তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net