1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ইউএস আর্মিতে মেজর হিসেবে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০১৯, ১.৪১ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ইউএস আর্মির ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে সর্বপ্রথম তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
৩ জুন টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেইজের ডারনেল আর্মি মেডিকেল সেন্টারে আর্মি প্রোমোশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেডিকেল সেন্টারে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল অফিসার ডা. মনসুর আলী ক্যাপ্টেন থেকে ইউএস আর্মি মেডিকেল কর্পস এর মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ। মেজর ডা. মনসুর আলীর সেরিমনিতে পরিবার থেকে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম।
জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলীর ২য় ছেলে মনসুর আলী বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
ডা. মনসুর আলী যুক্তরাষ্ট্র আর্মির মেজর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!