1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুন, ২০১৯, ৩.৫২ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্টার গৌরবোজ্জ্বল ৭৫ বছর: প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০১৯’ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন শুক্রবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মতামত ব্যক্ত করেন। ২০১৯ সনের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

‘সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্টার গৌরবোজ্জ্বল ৭৫ বছর: প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০১৯’ এর আহ্বায়ক এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতনিমিয় সভায় অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে বক্তব্য দেন কলেজের প্রাক্তন ছাত্র, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মতিউর রহমান, সিলেট অগ্রগামী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবলি পুরকায়স্থ, ডা, সালেহ আহমদ আলমগীর, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, শেরগুল আহমেদ, সায়েজ বদরুল হক, পঙ্কজ দে, খলিল রহমান, আশরাফ হোসেন লিটন, কল্লোল তালুকদার চপল, মোরশেদ আলম প্রমুখ।

মতবিনিময়সভায় আগামী এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ রূপ দিতে সিদ্ধান্ত হয়। সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ কমিটির আহ্বায়ক এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে যুক্ত করার প্রস্তাব দেন।
মতবিনিময় সভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

(সংবাদ নকল করলে তথ্যসূত্র দিতে অনুরোধ রইল)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!