যুক্তরাজ্য প্রতিনিধি::
যুক্তরােজ্যের ওয়েলশ এসেম্বলি হলে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিমের উদ্যোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টীমকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার রাতে অনুষ্টিত সংবর্ধনাসভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ক্রিকেট দলের কর্মকর্তাবৃন্দ, ক্রিকেটারবৃন্দসহ কমিউনিটির নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এম.পি. যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম-সম্পদাক মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাই কমিশনার বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বকাপে দাপটের সঙ্গে যেভাবে খেলছে এতে আমরা আশাবাদী। আপনারাই জাতিকে খেলার মাধ্যমে ঐক্যবদ্ধ করে বিশ্বের দরবারে মাথা উচু রাখার পাশাপাশি বিশ্বে যোগ্য আসন করে দিবেন। ধারাবাহিক ভালো খেলার জন্য দলের সবাইকে তিনি অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net