1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

‘অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে’

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০১৯, ৮.০৬ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে।
আজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বৃষ্টির কারণে টানেলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াত শেষে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এবার সড়কের অবস্থা খুব ভালো ছিল। প্রশাসনসহ সবার প্রচেষ্টায় মানুষ স্বস্তি নিয়ে ঈদ করতে পেরেছে। আমাদের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনও দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।
এই ঈদের জামাতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!