হাওর ডেস্ক::
গীতিকবি ও রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টো শহরে আয়োজন করা হয়েছে " রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯"। আগামী ২১ জুন, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত আগাখান মিউজিয়াম মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে ।
রাধারমণ লোক উৎসবের আহবায়ক সুদীপ সোম রিংকু জানান, এই উৎসবে দেশ বরেণ্য শিল্পীরা গীতিকবি রাধারমণ দত্তের গান করবেন। তিনি এই আয়োজন সফল করে তোলার জন্য কমিউনিটির সবার সহযোগিতা চেয়েছেন।
প্রসঙ্গত, ফেস্টিভ্যালের প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০ ডলার ( ফ্রি পার্কিং সুবিধাসহ)।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net