1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের মধ্যেই উদ্বোধন হলো বিআরটিসি বাস: উল্লসিত জনতা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০১৯, ৭.৫৮ এএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
‘প্রধানমন্ত্রীর গ্রাম হবে সড়ক’ প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে সুনামগঞ্জ মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের মধ্যেই সুনামগঞ্জে বিআরটিসি বাস চালু হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বাসস্টেশন থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আনুষ্টানিকভাবে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোমবার রাতে আনুষ্ঠানিক সভা করে সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষণা দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন।
বিআরটিসি বাস উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা এখন সরাসরি সিলেট-সুনামগঞ্জ সড়কে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বিআরটিসি দিয়ে যাত্রীসেবা শুরু করেছি। আমরা ব্যবসা করতে চাইনা। কিন্তু বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যারা বলেছে তাদের সঙ্গে পরামর্শ না করে বাস নামানো হলো কেন সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি আমরা ব্যবসা করছিনা। আপনারা ব্যবসা করছেন। আর আপনার ব্যবসা করতে গিয়ে আপনাদের লাইসেন্স, কাগজপত্র আছে কি না দেখার দায়িত্ব আমাদের। আমাদের হাতে শক্তি আছে। সেই শক্তি ব্যবহার করতে বাধ্য করবেন না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!