1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

ছাতক-সুনামগঞ্জ ৩০ কি.মি. রেললাইন নির্মাণের উদ্যোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০১৯, ২.৩১ এএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সুনামগঞ্জেও ৩০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।
সুনামগঞ্জ টু ছাতক সরাসরি এই রেলপথ নির্মাণ করা হবে। বর্তমানে ছাতক-সিলেট রেলপথ চালু আছে। নতুন রেলপথটি চালু হলে সুনামগঞ্জ জেলার মানুষ ছাতক, সিলেট হয়ে রেলযোগে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবেন।
রেলওয়ের পরিকল্পিত উন্নয়নে প্রণয়ন করা হচ্ছে ৩০ বছর মেয়াদি (২০১৬-২০৪৫) মাস্টারপ্ল্যান। এর আওতায় প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এর মাধ্যমেলওয়ের মাস্টারপ্ল্যান-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, ছয় ফেজে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রথম পাঁচ ফেজেই (২০১৬-২০৪০) নতুন রেলপথ নির্মাণসহ বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাস্টারপ্ল্যানের দ্বিতীয় ফেজে (২০২১-২০২৫) সুনামগঞ্জের রেলপথ নির্মাণ কার হবে। রেলপথের দৈর্ঘ্য ধরা হয়েছে ৩০ কিলোমিটার।
মাস্টারপ্ল্যান অনুযায়ী, পাঁচ ফেজে এক হাজার ৬৩৮ দশমিক ৪১ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে রূপান্তর করা হবে। এর মধ্যে প্রথম ফেজে রূপান্তর করা হবে সিলেট-ছাতকবাজার ৩৩ দশমিক ৩১ কিলোমিটার।
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান পরিকল্পনামন্ত্রী হিসেবে দ্বায়িত্ব নেয়ার পরই সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার রেলপথ নির্মাণের ঘোষণা দেন। তার হত মেয়াদেই তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনোমোদন আদায়। গত জাতীয় নির্বাচনের প্রতিটি সভায় এবং নির্বাচন পরবর্তী প্রতিটি সংবর্ধনাসভায় ছাতক থেকে সুনামগঞ্জে রেল নিয়ে আসবেন এই ঘোষণা দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!