1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

তাহিরপুরে ইয়াবা সম্রাট খলিল ২৫ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের  জালে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মে, ২০১৯, ৩.৩৯ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের ইয়াবা সম্রাট খলিলকে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমূলতলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে খলিল মিয়া (২৬)। পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই কাজল চন্দ্র দেবের নেতৃত্বে ও এএসআই অনন্ত পাল, এএসআই উস্তার আলীর সহযোগীতায় খলিলকে শিমুলতলা গ্রামের সাবিরুন নেসার মুদি দোকানের সামনের রাস্তা থেকে ইয়াবা বিক্রি করার সময় ২৫ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করেন। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে খলিল ইয়াবা বিক্রি করছে সংবাদ পেয়ে আমরা খলিলের বাড়ী গিয়েছিলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিল দৌড়ে পালিয়ে যায়। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক কাজী মোক্তাদির হোসেন জানিয়েছেন, এএসআই উস্তার আলী বাদী হয়ে খলিলের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং খলিলকে জিজ্ঞাসাবাদ চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!