1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর মানবন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ মে, ২০১৯, ৮.১২ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর আয়োজনে ‘গুম বন্ধ কর’ ‘গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ প্রতিপাদ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও দিরাই উপজেলা বিএনপি নেতা কুদরত পাশা, জসিম উদ্দিন, গৌরারং ই্উনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা শাহাব উদ্দিন, জেলা মানবাধিকার কমিশনের নেতা সাইফুল আলম ছদরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হোসেন, নিখোঁজ হওয়া রিপা বেগমের মা আজিজুন নেতা, মানবাধিকার কর্মী ও বিএনপি নেতা নুরুল হাসান আতাহের, কলেজ শিক্ষার্থী পাপ্পু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস অতিক্রম হলেও সুনামগঞ্জ সদর উপজেলার সদরঘর গ্রামের রিপা বেগম নিখোঁজ রয়েছেন। শহরের বনানী পাড়ার মেয়ে ‘মৌরীকেও’ খোঁজে পাচ্ছে না তার পরিবার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!