দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার নোয়াখালী বাজারে সেবুল মিয়া নামে এক পকেট চোর আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার(২৬ মে) দুপুরে নোখালী বাজার পয়েন্টে লোকজনদের ভিড়ের মধ্যে পকেট চুরি করতে গিয়ে চুরকে ধরে ফেলে স্থানীয় জনতা।
আটককৃত চোর জেলার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের মৃত ছাদির মেয়ার ছেলে সেবুল মিয়া(৪০)।
পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত পকেট চোর সেবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করিলে সে পকেট চুরির কথা স্বীকার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net