স্টাফ রিপোর্টার::
২০১৯ সনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তবলা 'গ' বিভাগ প্রথম স্হান অর্জন করেছে অরিজিৎ ঘোষ চৌধুরী। সুনামগঞ্জের সংস্কৃতি পরিবারের সন্তান অরিজিৎ সাংস্কৃতিক সংগঠক এডঃ অমিয়াংশু ঘোষ চৌধুরী ও শ্রাবন্তী পুরকায়স্থ'র জ্যেষ্ঠ পুত্র। অরিজিৎ ঘোষ চোধুরী দ্বিতীয় বারের মতো তবলায় জাতীয় পুরস্কার অর্জন করলো।
অরিজিৎ ঘোষ চৌধুরী সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিরর ছাত্র।
অরিজিৎ ঘোষ চৌধুরীর তবলায় পীনু সেন দাশ ও বাবুল আচার্য্য এর কাছে প্রশিক্ষণ নিয়েছে। তার গৌরবের এই অর্জনে পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net