1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

জামালগঞ্জে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন এমপি শামীমা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ মে, ২০১৯, ১১.৫৮ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খাদ্য গুদাম চত্ত্ব¡রে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও সহকারী খাদ্য উপ পরিদর্শক হেলাল আহমেদ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, জামালগঞ্জ উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন,‘ হাওরপাড়ের প্রকৃত কৃষকদের হয়রানিমুক্ত পরিবেশে ধান দেওয়ার পরিবেশ রাখতে হবে। কৃষকরা যাতে ফড়িয়া ও দালালমুক্ত পরিবেশে ধান দিতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এ বিষয়ে মনিটরিং জোরদার কার আহ্বান জানান। কৃষকদের সরকারি সুবিধা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, চলতি বোরো মওসুমে জামালগঞ্জের ১১ শ কৃষকের কাছ থেকে ২৬ টাকা ধরে ৭১৫ মেট্রিক টন ধান ও ৩৬ টাকা ধরে ৪১ জন মিল মালিকদের কাছ থেকে ২ হাজার ২০৫ মেট্রিক ঢন চাল ক্রয় করবে সরকার। ধান-চাল ক্রয় অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রউফ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সালেহ আহমদ, খাদ্য পরিদর্শক সামছুল হুদা ফয়সাল, সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম তালুকদার, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ, কৃষক আজর আলী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!