1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মে, ২০১৯, ১২.৩০ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ পৌর মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক এড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক সম্পকদক জামাল আহমদ, সদরের যুগ্ন আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, আতাউর রহমান তাপস, নাজমুল হক প্রমুখ।
জুবের আহমদ অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এই দেশে এসেছিলেন বলেই দেশ আজ বিশ্বের কাছে সমাদৃত। তার নেতৃত্বেই আজ বিশ্বের বুকে মাথা উচু করে গৌরব ও সৌরভের সুবাস ছড়াচ্ছে বাংলাদেশ। বিশ্বের বিষ্মিত অর্থনৈতিক উঠতি শক্তির সমীহ জাগানিয়া নাম বাংলাদেশ। দেশের এই সম্মান ও সমৃদ্ধি এনে দিয়েছেন শেখ হাসিনা। তিনি আজ কেবল বাংঙ্গালির নেতাই নন, বিশ্ব নেতা। শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!