1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

ডা. প্রিয়াঙ্কার খুনিদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মে, ২০১৯, ৬.০৯ এএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ডা. প্রিয়াংকা’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ মহিলা পরিষদ। শুক্রবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে সুনামগঞ্জের মেয়ে, সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. প্রিয়াঙ্কার মৃত্যুরহস্য উদঘাটন করে এই ঘটনার নেপথ্যের নায়কদের খুজে বের করে দৃষ্টামূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নারী নেত্রী শীলা রায়, গৌরী ভট্টাচার্য্য, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
উল্লেখ্য, গত রববিরাপ সকালে সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ পল্লবী সি ব্লকের ২৫ নম্বর বাসা থেকে জালালাবাদ থানা পুলিশ ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা ঋষিকেশ তালুকদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নির্যাতনে খুনের অভিযোগ আনা
হয়েছে। মামলার আসামি ডা. প্রিয়াংকার স্বামী দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রতœা দেবকে পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার
প্রিয়াংকার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!