1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, ১২.১২ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফুলের তোড়া দিয়ে বরণ করল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান কে। তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ও খালেদা খানম। আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা মাসিক সভায় তাঁরা উপস্থিত হলে শিক্ষকরা ফুল ও ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত ১শত ৩৪ জন প্রধান শিক্ষক ছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও দুইজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান। এ সময় বক্তব্য রাখেন পুরান বারুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী , বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান , উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।
শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চরম অবকাঠামো ও তীব্র শিক্ষক সংকট রয়েছে। তাছাড়া বর্ষায় নাও আর হেমন্তে খেতের আইল দিয়ে অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষকরা বিদ্যালয়ে যাতায়াত করলেও তাহিরপুর কে হাওর উপজেলা হিসাবে গেজেটভুক্ত করা হয়নি।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যথাযথ পরিকল্পনা নিয়ে সার্বিক সমস্যার সমাধান করা হবে। এবং তাহিরপুর উপজেলাকে হাওর উপজেলা হিসাবে গেজেটভুক্ত করার জন্য তারা জোড়ালো ভুমিকা রাখবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!