স্টাফা রিপোর্টার ::
ইরানি বোরকা এন্ড আবায়া শপের উদ্বোধন করা হয়েছে। রোববার শহরের মুক্তারপাড়াস্থ লন্ডন প্লাজায় ইরানি বোরকা এন্ড আবায়া শপের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট হেলিনা আক্তার, সৈয়দা ফারহানা ইমা, লন্ডন প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, রাজরান আহমদ, শামীম আহমদসহ লন্ডন প্লাজার সকল ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য, এখানে বিভিন্ন স্টাইলের ইরানি বোরকা, দুবাই বোরকা, পাকিস্তানি বোরকা, আবায়া, ওরনা, বিভিন্ন স্টাইলের হিজাব, নেট বেন, ইনার ক্যাপ, এবং বিভিন্ন ধরণের ওয়ান পিচ ও লং ড্রেস পাওয়া যায় ।