তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে সোমবার (২৯শে,এপ্রিল)বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় তাহিরপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর থানার ইনচার্জ নন্দন কান্তি ধর এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সার্কেল বাবুল আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, এসআই আমির হোসেন, বাদল মিয়া, সেলিম আখঞ্জি,ইউনিয়ন পরিষদের মেম্বারগনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর সদর ইউনিয়ন পরিষদে ভিট পুলিশিং অফিস উদ্বোধন করেন পুলিশ সার্কেল বাবুল আক্তার।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net