হাওর ডেস্ক ::
২০০৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পান মাশরাফি বিন মুর্তজা। এরপর ২০১১ বিশ্বকাপ বাদে প্রতিটিতেই ছিলো তার সরব উপস্থিতি। শুধু তাই নয়, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন। তৃপ্তির এমন সংবাদের সঙ্গে বিষাদও ছুঁয়ে যাচ্ছে মাশরাফির ক্যারিয়ারকে। কারণ এটাই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
২০১৯ সালের বিশ্বকাপই যে মাশরাফির শেষ, সেটা অনেকের ধারনাতেই ছিল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেই কথাই জানালেন মাশরাফি, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ।’
অবশ্য নিজের শেষ বিশ্বকাপ বলেই যে বাড়তি কিছু পেতে হবে তেমনটা ভাবছেন না মাশরাফি। দলীয় অর্জনকেই বড় করে দেখছেন তিনি, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। অবশ্যই ভালো হলে শুধু নিজের কাছে না, সবাই খুশি হলে আমারও ভালো লাগবে। বাড়তি প্রত্যাশা পূরণের চাপ কখনোই নিতে চাই না। শেষ বিশ্বকাপ খেলছি, ভালো কিছু করে আসা, এটাই লক্ষ্য। আমার ভাগ্যে যা আছে, পুরো দলের ভাগ্যে যা আছে, সেটাই হবে। সফল হতে গেলে আমাদের কষ্ট করতে হবে। এর কোন বিকল্প নেই।’
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net